logo

কারিনা কায়সারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

কারিনা কায়সারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
ছবি: সংগৃহীত

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদের কন্যা কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১৭ মে) এক শোকবার্তায় তথ্যমন্ত্রী মরহুমা কারিনা কায়সারের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এর আগে লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার মারা যান। উন্নত চিকিৎসার জন্য গত ১১ মে কারিনাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে সেখানেই তার মৃত্যু হয়।

শনিবার (১৬ মে) কারিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।