logo

দুই ডোজের পরও হামের নতুন টিকা দেওয়া যাবে, তবে মানতে হবে শর্ত

দুই ডোজের পরও হামের নতুন টিকা দেওয়া যাবে, তবে মানতে হবে শর্ত

দেশের ৩০ উপজেলার মধ্যদিয়ে আজ রোববার (৫ এপ্রিল) শুরু হয়েছে অতি সংক্রামক ব্যাধি হামের গণটিকাদান (ক্যাম্পেইন) কর্মসূচি। যেখানে ৬ মাস থেকে ৫ বছর বয়সি শিশুদের টিকা দেওয়া হচ্ছে। 

এ ক্যাম্পেইনে আগে হামের টিকা নেওয়ার বয়সিদের নতুন করে টিকা পেতে হলে ওই টিকাগ্রহণের সময়সীমা নূন্যতম ২৮ দিন হতে হবে বলে জানিয়েছেন সরকারের সম্প্রাসরিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উপপরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ। 

রোববার বেলা সাড়ে ১১টায় এশিয়া পোস্টকে এ তথ্য জানান তিনি। 

শাহরিয়ার সাজ্জাদ বলেন, হামের দুটি টিকা দেওয়া হয়ে থাকে। ক্যাম্পেইনে ছয় মাস বয়স থেকে টিকা নিতে পারবে। প্রথম ডোজ কিংবা দ্বিতীয় ডোজ গ্রহণের ২৮ দিন পূর্ণ হলেই টিকা নেওয়া যাবে। 

টিকা কার্ড হলে দেশের যেকোনো প্রান্তেই টিকা নেওয়া যাবে বলেও জানান তিনি। এ কর্মকর্তা বলেন, কোনো পরিবার ক্যাম্পেইনের মধ্যবর্তী সময়ে স্থানান্তরিত হলে কিংবা আগে থেকে পরিবর্তন করে থাকলেও ক্যাম্পেইনে নিকটস্থ কেন্দ্রে টিকাকার্ড নিয়ে গেলেই টিকা নিতে পারবে।

সারা দেশে কবে নাগাদ শুরু হতে পারে এমন প্রশ্নের জবাবে ইপিআই কর্মকর্তা আরও বলেন, আগামী ১২ এপ্রিল সিটি করপোরেশনগুলোতে শুরু হবে। এরপরের মাসের শুরুতে বাকি জেলা ও উপজেলায় হামের টিকা দেওয়া শুরু হবে।