চার জেলায় নতুন ডিসি নিয়োগ

চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবিরকে নীলফামারী, অর্থ বিভাগের আরেক উপসচিব চৌধুরী আশরাফুল করিমকে পটুয়াখালী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে পিরোজপুরের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। আর পিরোজপুরের ডিসি আবু সাঈদকে টাঙ্গাইলের ডিসি পদে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নীলফামারীর ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, টাঙ্গাইলের ডিসি শরীফা হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং পটুয়াখালীর ডিসি মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে বদলি করা হয়েছে।
এ তিন কর্মকর্তা সম্প্রতি যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ায় তাদের ডিসির পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের ডিসি নিয়োগ দেওয়া হয়।