logo

বাংলাদেশ-ব্রাজিল সম্পর্ক জোরদারে গুরুত্ব

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
বাংলাদেশ-ব্রাজিল সম্পর্ক জোরদারে গুরুত্ব
জাতিসংঘের বৈঠকের সাইডলাইনে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো লুইজ ইকার ভিয়েইরার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নিউইয়র্কে জাতিসংঘের বৈঠকের সাইডলাইনে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো লুইজ ইকার ভিয়েইরার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ-ব্রাজিল সম্পর্কের ক্রমবর্ধমান গতিতে সন্তোষ প্রকাশ করেন দুই দেশের প্রতিনিধিরা।

দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন তারা।

এ ছাড়া নিয়মিত উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন দুই দেশের প্রতিনিধিরা। নতুন ও সম্ভাবনাময় বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়েও আলোচনা হয়।