নন-ক্যাডারে ৩৪ কর্মকর্তা হলেন সহকারী সচিব
এশিয়া পোস্ট ডেস্ক

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩৪ জন ব্যক্তিগত ও প্রশাসনিক কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তারা সবাই নন-ক্যাডার কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
বৃহস্পতিবার (২ জুলাই) ৩৪ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রেওয়াজ অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
উল্লেখ্য, ক্যাডার-বহির্ভূত পদে পদোন্নতিপ্রাপ্ত একজন কর্মকর্তা উপসচিব (ক্যাডার-বহির্ভূত) পদ পর্যন্ত পদোন্নতি পান।




