logo

শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী
বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট পরিদর্শন শেষে কথা বলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: এশিয়া পোস্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (১৯ অক্টোবর) রাতে বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এ তথ্য জানান।

বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বেবিচক মেম্বারগণ আজকেও তৃতীয় টার্মিনালের বিষয়ে শেষ মিটিং করেছেন। সব কিছু ইতোমধ্যেই শেষ। কিছু কিছু বিষয়ে সমঝোতা বাকি আছে।

তিনি বলেন, আমার মনে হয় সেগুলো ঠিক হয়ে যাবে। আমরা প্রথম সপ্তাহের মধ্যেই সমঝোতা চুক্তি স্বাক্ষর করে ফেলবো। স্বাক্ষর হয়ে গেলেই আগামী ১৬ ডিসেম্বর চালু করতে পারবো।