সৌদি আরব প্রবাসীদের জন্য দূতাবাসের সতর্ক বার্তা

এশিয়া পোস্ট ডেস্ক
সৌদি আরব প্রবাসীদের জন্য দূতাবাসের সতর্ক বার্তা
সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ছবি: সংগৃহীত

সৌদি আরবে অবস্থিত বাংলাদেশি প্রবাসীদের জন্য এক সতর্কতামূলক বার্তা দিয়েছে দেশটিতে অবস্থিত দূতাবাস।

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে প্রবাসী‌দের উদ্দেশে এ বার্তা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হ‌য়, সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কারও বিষয়ে অভিযোগ থাকলে বা অপরাধ সংঘটিত হতে দেখলে, দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করতে হবে। প্রয়োজনে জরুরি সেবার হটলাইন নম্বরে (৯৯৯ ও ৯১১) যোগাযোগ করা যেতে পারে।

দূতাবাস বলেছে, কোনো অবস্থায় অপরাধ সংশ্লিষ্টতার অভিযোগে কাউকে আটক রাখা এবং শারীরিকভাবে নির্যাতন করার সুযোগ নেই। এটি এ দেশীয় আইনে গুরুতর অপরাধ। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।