পিলখানা হত্যাকাণ্ডে জাতীয় জীবনে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডে জাতীয় জীবনে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসের মাল্টি পারপাস হলে শহীদ সেনা দিবসে আয়োজিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, কেবল জনপ্রতিনিধি নয়, সেনা পরিবারের সদস্য হিসেবে আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। দেশে ফেরার পরপরই শহীদদের কবরের পাশে দাঁড়িয়ে অনুভব করেছি, গত ১৭ বছর বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরেছেন শহীদ পরিবারের সদস্যরা।
তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডে জাতীয় জীবনে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতীক। এই হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস। এই ঘটনায় জাতীয় নিরাপত্তার দুর্বলতা ফুটে উঠে।
এ সময় জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও আধুনিক এবং শক্তিশালী করতে সরকার কাজ করবে বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। এছাড়া ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারির স্মৃতি অম্লান রাখতে সরকার কাজ করবে বলেও তিনি।