logo

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি
বাক্সে ব্যালেট পেপার ঢোকাচ্ছেন এক ভোটার। পুরোনো ছবি

সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইউনিয়ন পরিষদের ভোটের প্রস্তুতি চলমান রয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট হবে। সদর উপজেলার ইউনিয়নগুলোকে প্রথম ধাপে প্রাধান্য দেওয়া হচ্ছে।

সূত্র : সময় টিভি

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আর কোনো ভোটেই ইভিএম ব্যবহার হবে না। তবে ইভিএম ডিসপোজালের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইসি।

নির্বাচন কমিশন ছয় বছর বয়স থেকেই ব্যক্তির ডাটা নেওয়ার পরিকল্পনা করছে বলেও জানান আখতার আহমেদ।