logo

সবারই কথা বলার অধিকার আছে

সবারই কথা বলার অধিকার আছে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একটি সাক্ষাৎকার সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে একটি জাতীয় দৈনিক। ওই সাক্ষাৎকারে রাষ্ট্রপতি ব্যক্তিগত ও রাজনৈতিক বিভিন্ন দিক তুলে ধরেন। অন্তর্বর্তী সরকারের সময় তাকে উৎখাত করার চেষ্টা হয়েছে বলে দাবি করেন তিনি। পাশপাশি দুঃসময়ে বিএনপি তার পাশে ছিল বলে উল্লেখ করেন। 

গণমাধ্যমে প্রকাশিত রাষ্ট্রপতির ওই সাক্ষাৎকার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে প্রত্যেকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে। সবারই কথা বলার অধিকার আছে। যে যার মতো করে কথা বলবে, যারা জবাব দেওয়ার দেবে।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এর আগে রাষ্ট্রপতির সাক্ষাৎকারে বিএনপি ও অন্তর্বর্তী সরকার নিয়ে মন্তব্যের বিষয়ে গণমাধ্যমে কথা বলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যমে রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছে, যেখানে তিনি অনেক প্রসঙ্গ টেনেছেন। বিএনপি প্রসঙ্গ এবং তাকে সহযোগিতা না করার বিষয়েও তিনি কথা বলেন। বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।