Advertisement

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা

এশিয়া পোস্ট নিউজ
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা
ছবি: সংগৃহীত

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে সেখানে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

Advertisement

ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথে ব্যারিকেড দেওয়া হয়েছে। এর ভেতরে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে জলকামান। কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তা নিয়ন্ত্রণে আনতে এটি প্রস্তুত রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সকাল পর্যন্ত সেখানে কাউকে ফুল দিতে আসতে দেখা যায়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, সকাল থেকে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরাপত্তার অংশ হিসেবে ৩২ নম্বরের পশ্চিম পাশেও পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

এলাকায় সাধারণ মানুষের চলাচল ও প্রবেশের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রিত রয়েছে।

১৫ আগস্টকে কেন্দ্র করে শনিবার ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও বাড়ানো হয়েছে।