logo
Advertisement
প্রেস সেক্রেটারির বার্তা

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার খবরটি সম্পূর্ণ মিথ্যা

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার খবরটি সম্পূর্ণ মিথ্যা
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ফেসবুক থেকে নেওয়া

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়ি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে, এমন খবর সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি আতিকুর রহমান।

আতিকুর রহমান বলেন, ‘প্রতিমন্ত্রী শুক্রবার সারাদিন নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তার গাড়ি কোনো ধরনের সড়ক দুর্ঘটনার শিকার হয়নি।’

তিনি আরও বলেন, ‘কোনো মহল কী উদ্দেশ্যে এ ধরনের গুজব ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তা আমাদের বোধগম্য নয়। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’

যাচাই-বাছাই ছাড়া কোনো গুজব বা অসত্য তথ্য প্রচার না করতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন আতিকুর রহমান।