logo
Advertisement

বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১০ হাজার বাংলাদেশি

বাসস
বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১০ হাজার বাংলাদেশি
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো হবে। ছবি: বাসস

বাংলাদেশ থেকে মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে বা ‘জিরো কস্টে’ নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ।

Advertisement

শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়াগামী এসব কর্মীর বিমান ভাড়াসহ সব ধরনের অভিবাসন ব্যয় বহন করা হবে। অর্থাৎ কর্মীদের কাছ থেকে এসব খাতে কোনো অর্থ নেওয়া হবে না।

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো হবে। প্রথম দফার কর্মীদের বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশটিতে পাঠানোর মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

সরকারের এই উদ্যোগকে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।