logo

ভাষাশহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা 

ভাষাশহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা 

১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তক অর্পণ করেন তিনি। এ সময় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রাণ উসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন তিনি।  

পুষ্পস্তক অর্পণকালে উপস্থিত ছিলেন বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পদবির সৈনিকরা।

এর আগে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।