logo

ঈদের ছুটি বাড়বে কি না, সিদ্ধান্ত আজ

ঈদের ছুটি বাড়বে কি না, সিদ্ধান্ত আজ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটি ঘোষণার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হবে। প্রস্তাবটি অনুমোদন হলে এবার কার্যত মোট সাত দিনের ছুটি হতে পারে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এ তারিখ ধরে জনপ্রশাসন মন্ত্রণালয় আগেই পাঁচ দিনের ছুটির সময়সূচি নির্ধারণ করেছে। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে।

এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছে।

এদিকে ঈদের আগে ১৮ মার্চ ছুটি ঘোষণা করা হলে ঈদের আগের ছুটি দাঁড়াবে চার দিন। কারণ ১৭ মার্চ পবিত্র শবেকদরের ছুটি রয়েছে। ফলে ঈদের দিন এবং পরবর্তী দুই দিনের ছুটিসহ মোট সাত দিনের ছুটি হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ১৮ মার্চ ছুটির প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হবে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।