logo

ঈদ উপলক্ষে ৫ কয়েদির সাজা মওকুফ

ঈদ উপলক্ষে ৫ কয়েদির সাজা মওকুফ

ঈদুল ফিতর উপলক্ষে অর্ধেকেরও বেশি সাজা ভোগ করা পাঁচ কয়েদিকে মুক্তির আদেশ দিয়েছে সরকার।

রোববার (১৫ মার্চ) কারা অধিদপ্তর থেকে বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। 

এতে বলা হয়, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন অপরাধে দণ্ডিত অর্থদণ্ডের বেশি সাজাভোগরত পাঁচ কয়েদির অবশিষ্ট কারাদণ্ড শর্তসাপেক্ষে মওকুফ করা হয়েছে।

 

তারা হলেন চাঁদপুর জেলা কারাগারের কয়েদি আকাশ গিরি প্রকাশ আকাশ দাস (২২), লক্ষ্মীপুর জেলা কারাগারের কয়েদি রবিউল হোসেন (২৫), রংপুর কেন্দ্রীয় কারাগারের কয়েদি মো. জিকরুল হক ওরফে জিকু (৪৩), কয়েদি মো. নুরুজ্জামান (২৯) এবং কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের কয়েদি মো. আব্দুল করিম (৫৬)।

অন্য কোনো কারণে তাদের আটক রাখার প্রয়োজন না থাকলে জরিমানাসহ প্রযোজ্য শর্ত পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের অবিলম্বে মুক্তি দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে অনুরোধ করেছে।