আধুনিক চিকিৎসায় ক্যানসার মোকাবিলার পথ বাতলে দিল মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজু

মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজু বাংলাদেশ অফিস এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যানসার সচেতনতা ও মেডিকেল এক্সচেঞ্জ সেমিনার’।
শনিবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, স্বাস্থ্যসেবা পেশাজীবী এবং ভবিষ্যৎ ফার্মাসিস্টরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বাংলাদেশে ক্যানসারের ক্রমবর্ধমান ঝুঁকি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা এবং তাদের পরিবার ও সমাজে সঠিক তথ্য পৌঁছে দিতে উৎসাহিত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। সেমিনারে বাংলাদেশে বেশি দেখা দেওয়া ক্যানসার, এর প্রধান ঝুঁকির কারণ, প্রাথমিক লক্ষণ, প্রতিরোধমূলক ব্যবস্থা, বয়স ও ঝুঁকিভিত্তিক স্ক্রিনিং, সময়মতো রোগ নির্ণয় এবং দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনারে প্রধান চিকিৎসাবিষয়ক বক্তব্য প্রদান করেন মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজু বাংলাদেশ অফিসের ডক্টর-ইন-চার্জ ডা. টিটু কুমার নাথ। তিনি ক্যানসারের আধুনিক চিকিৎসাব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। এর মধ্যে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি এবং নির্বাচিত মিনিম্যালি ইনভেসিভ চিকিৎসাপদ্ধতি অন্তর্ভুক্ত ছিল।
তিনি আরও জানান, মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজুতে মাল্টিডিসিপ্লিনারি টিম (এমডিটি) পদ্ধতির মাধ্যমে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা সম্মিলিতভাবে রোগীর শারীরিক অবস্থা, ক্যানসারের ধরন, স্টেজ এবং পূর্ববর্তী চিকিৎসার ইতিহাস পর্যালোচনা করেন। এরপর প্রতিটি রোগীর জন্য ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিকল্পনা প্রস্তুত করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজু বাংলাদেশ অফিসের মেডিকেল কোঅর্ডিনেশন ম্যানেজার এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক শিক্ষার্থী ইসরাত জাহান নিলা। তিনি শিক্ষার্থীদের ক্লিনিক্যাল জ্ঞান, যোগাযোগ দক্ষতা, পেশাগত সততা এবং রোগীর প্রতি সহানুভূতিশীল মনোভাব গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি সঠিক চিকিৎসাবিষয়ক তথ্য প্রচার এবং পরিবারের সদস্যদের সম্ভাব্য ক্যানসারের লক্ষণ শনাক্ত করে যথাসময়ে চিকিৎসা গ্রহণে উৎসাহিত করার পরামর্শ দেন তিনি।
সেমিনারে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয় যে, ক্যানসার সচেতনতা কেবল হাসপাতাল বা চিকিৎসাপ্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। শিক্ষার্থীরা যেন নিজেদের পরিবারে তামাক ও জর্দার ব্যবহার রোধ, স্বাস্থ্যকর জীবনযাপন, প্রয়োজনীয় টিকা গ্রহণ, প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে সচেতনতা তৈরি করেন—সে ব্যাপারে তাদের উৎসাহিত করা হয়।
ক্যানসার সচেতনতামূলক কার্যক্রম, চিকিৎসাবিষয়ক জ্ঞান বিনিময়, বিশেষজ্ঞ পরামর্শ এবং চীনে উন্নত ক্যানসার চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ তৈরির মাধ্যমে মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজু বাংলাদেশের ক্যানসার রোগী ও তাঁদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।



