logo

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি : বাসস

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে প্রথমবারের মতো সফলভাবে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া (ফিশন রিঅ্যাকশন) শুরু হয়েছে।

রোববার (১১ অক্টোবর) প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ আশা প্রকাশ করেছেন যে, চলতি বছরের নভেম্বরের শেষ নাগাদ (আগামী ২০ নভেম্বরের পর থেকে মাসের শেষ নাগাদ) এই ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বা পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে।

এর আগে, গত ২৮ এপ্রিল রোসাটমের প্রকৌশল বিভাগ এই ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিং বা ইউরেনিয়াম স্থাপন প্রক্রিয়া সম্পন্ন করে।

উল্লেখ্য, ২০১১ সালে স্বাক্ষরিত বাংলাদেশ ও রাশিয়ার আন্তঃসরকার চুক্তির আওতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে। মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। কেন্দ্রটি চালু হলে দেশের বিদ্যুৎ খাতের সক্ষমতা ও জ্বালানি নিরাপত্তায় এক নতুন ও ঐতিহাসিক অধ্যায় যুক্ত হবে।