অক্টোবরে টানা ৭ দিন ছুটির সুযোগ, পাবেন না যারা

সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অক্টোবর মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা কয়েক দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির সঙ্গে ঐচ্ছিক ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে নির্দিষ্ট শ্রেণির সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৭ দিন পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন।
সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে দুর্গাপূজার ছুটি শুরু হবে। এদিন মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর পরদিন বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। অর্থ্যাৎ দুর্গাপূজায় মূল সরকারি ছুটি দুই দিন।
এর সঙ্গে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আরও দুই দিনের ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে। ১৮ অক্টোবর, রোববার মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর, সোমবার মহাষ্টমী উপলক্ষে এ ঐচ্ছিক ছুটি নেওয়া যাবে।
১৮ ও ১৯ অক্টোবরের ঐচ্ছিক ছুটি এবং ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটি মিলিয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একটানা চার দিন ছুটি ভোগ করতে পারবেন। এর সঙ্গে বৃহস্পতিবার (২২ অক্টোবর) একদিন ছুটি নিলেই সাপ্তাহিক ছুটি যুক্ত করে টানা ৭ দিন ছুটির সুযোগ তৈরি হতে পারে।
ছুটি পাবেন না যারা
এ ঐচ্ছিক ছুটি সবার জন্য নয়। এটি শুধু হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য। বাকি সরকারি চাকরিজীবীরা পাবেন দুই দিন দুর্গাপূজার ছুটি। এর সঙ্গে বৃহস্পতিবার এক দিন ছুটি নিতে পারলে তারাও ভোগ করতে পারবেন টানা পাঁচ দিনের ছুটি।
এদিকে সরকারি ছুটি থাকলেও জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে যুক্ত কর্মীদের দায়িত্ব পালন করতে হতে পারে। এর মধ্যে হাসপাতাল ও চিকিৎসাসেবার কর্মী, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহের কর্মী, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য জরুরি সেবার কর্মীরা রয়েছেন। জরুরি সেবা সচল রাখতে এসব কর্মীকে ছুটির দিনেও দায়িত্ব রাখতে পার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
