logo

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন ইউনিটে পদায়ন

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন ইউনিটে পদায়ন
বাংলাদেশ পুলিশের ব্যাজ। ছবি: উইকিপিডিয়া

বাংলাদেশ পুলিশের ৭২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) জনস্বার্থে বিভিন্ন জেলা ও মেট্রোপলিটন ইউনিটসহ বিভিন্ন সংস্থায় বদলি ও পদায়ন করা হয়েছে।

রোববার (৩ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাস্তব প্রশিক্ষণ সম্পন্নকারী এসব কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বিভিন্ন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি), সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও রংপুর মেট্রোপলিটন পুলিশে (আরপিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এএসপি) পদে পদায়ন করা হয়েছে।

এছাড়াও সিআইডি, এপিবিএন, এসআরবি, শিল্পাঞ্চল পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, পিবিআই, সাইবার পুলিশ ইউনিট, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং বিভিন্ন রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নিজ নিজ জেলায় বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে সমাপ্তির পর বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।

শিক্ষানবিশ ৭২ সহকারী পুলিশ সুপারের (এএসপি) তালিকা