ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল সদ্য বিদায়ি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মিন্টো রোডের বাসভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম।
এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক উপস্থিত ছিলেন।