দেশে ফের ভূমিকম্প

দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। ঠাকুরগাঁও থেকে ৩৩ কিলোমিটার দূরে বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি স্থানে ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এ মৃদু ভূমিকম্প হয়।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, ৩ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্প ১০ কিলোমিটার গভীরে সংগঠিত হয়েছে।
এর আগে, শনিবার (২৪ জানুয়ারি) ভারতের আসামে স্থানীয় সময় রাত ১০টা ৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ৪.১ মাত্রার ওই ভূমিকম্প আসামের বিভিন্ন প্রান্তে অনুভূত হয়। এছাড়া মেঘালয়, ভুটান ও বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছে।
তাছাড়া, গত ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়। ওইদিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ভূকম্পন অনুভব করার কথা জানান।