ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী

একদিনের সফরে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সড়কপথে রওনা হন তিনি।
সফরসূচি অনুযায়ী, শনিবার দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী ত্রিশাল উপজেলার বালার ইউনিয়নে ধারার খাল পুনর্খনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এরপর দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোতে বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন তিনি।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
