logo

গুমকে মানবতাবিরোধী অপরাধ ঘোষণা করে সংসদে বিল পাস

গুমকে মানবতাবিরোধী অপরাধ ঘোষণা করে সংসদে বিল পাস

গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করে জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) বিল, ২০২৬ পাস হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে সর্বসম্মতিক্রমে বিলটি পাস হয়।

এ সময় সংসদে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, মানবতাবিরোধী অপরাধ হিসেবে গুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে গুমের বিচারকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমরা একে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তভুক্ত করেছি।

তিনি বলেন, যারা বলছেন আমরা গুমের বিচার চাচ্ছি না তাদের জন্য বলছি, এই আইনটা ভালো করে পড়ে দেখবেন। গুম মানবতাবিরোধী অপরাধ হিসেবে ছিল না, আমরা একে মানবতাবিরোধী অপরাধের আওতায় এনেছি। আমরা যে বিচার করতে বদ্ধপরিকর তারই একটি নিদর্শন এই আইন।