ভূমি প্রশাসনের ৩৬ কর্মকর্তাকে রদবদল

ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল এনে বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৬ জন সহকারী কমিশনারকে (ভূমি) বদলি করেছে সরকার। বিভাগীয় পর্যায়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের ব্যবস্থা করা হবে।
ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে সম্প্রতি এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে গাইবান্ধার সাদুল্লাপুর থেকে জসিম উদ্দিনকে ঢাকা বিভাগে, ঝিনাইদহের মহেশপুর থেকে তৌহিদ রেজাকে ঢাকা বিভাগে এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে মো. মাসুদ রানাকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এ ছাড়া বরগুনার আমতলী থেকে মো. আশরাফুল ইসলামকে ঢাকা বিভাগে, পটুয়াখালীর বাউফল থেকে সোহাগ মিলুকে খুলনা বিভাগে, এই জেলার গলাচিপা থেকে মো. সাইফুল ইসলামকে রাজশাহী বিভাগে এবং হবিগঞ্জের নবীগঞ্জ থেকে প্রত্যয় হাশেমকে চট্টগ্রাম বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বরিশালের উজিরপুর থেকে মহেশ্বর মন্ডলকে খুলনা বিভাগে, নীলফামারীর ডিমলা থেকে রওশান কবিরকে রাজশাহী বিভাগে, কুড়িগ্রামের রৌমারী থেকে রাফিউর রহমানকে ঢাকা বিভাগে এবং সুনামগঞ্জের তাহিরপুর থেকে মো. শাহরুখ আলম শান্তকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
দ্বিতীয় দফায় বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে দিনাজপুরের পার্বতীপুর থেকে মাহামুদ হুসাইন রাজুকে খুলনা বিভাগে, ময়মনসিংহের ধোবাউড়া থেকে নুসরাত জাহান অনন্যাকে রাজশাহী বিভাগে এবং পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে এস এম আকাশকে খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
ময়মনসিংহের তারাকান্দা থেকে এস এম নাজমুস সালেহীনকে রংপুর বিভাগে, কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে আব্দুল আহাদকে খুলনা বিভাগে এবং রংপুরের পীরগঞ্জ থেকে তানভীর আহম্মেদকে রাজশাহী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বরগুনার পাথরঘাটা থেকে ওমর শরীফ খানকে খুলনা বিভাগে, পাবনার সাঁথিয়া থেকে আসিফ রায়হানকে ঢাকা বিভাগে, সাতক্ষীরার দেবহাটা থেকে চৌধুরী আল মামুনকে রাজশাহী বিভাগে এবং কুড়িগ্রামের রাজারহাট থেকে সামিউর রহমানকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
লালমনিরহাট সদর থেকে মীর আল মনসুর শোয়াইবকে রাজশাহী বিভাগে, ঝালকাঠির রাজাপুর থেকে মো. শামীম রেজা সজীবকে ঢাকা বিভাগে, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থেকে মজিবুর রহমানকে রাজশাহী বিভাগে এবং সিলেটের গোয়াইনঘাট থেকে জাকারিয়া হোসেনকে ময়মনসিংহ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বরগুনার তালতলী থেকে সৈকত মন্ডলকে খুলনা বিভাগে এবং ঝালকাঠির নলছিটি থেকে রিজভী আহমেদ সবুজকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনের আরেক অংশে আরও ৯ জন সহকারী কমিশনারকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে নীলফামারীর জলঢাকা থেকে মো. ইফতেখার আহমেদকে খুলনা বিভাগে, পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে আব্দুল্লাহ বিন জিয়াকে ঢাকা বিভাগে এবং সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে মাহমুদুর রহমানকে ময়মনসিংহ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বদলগাছী থেকে পলাশ উদ্দিনকে নওগাঁর ঢাকা বিভাগে, পিরোজপুরের নাজিরপুর থেকে শপথ বৈরাগীকে খুলনা বিভাগে এবং কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে মো. বদরুজ্জামান রিশাদকে রাজশাহী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এ ছাড়া মাগুরার শ্রীপুর থেকে আসমাউল হুসনা পিংকিকে ঢাকা বিভাগে, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে আমিনুল হক তারেককে ময়মনসিংহ বিভাগে এবং পটুয়াখালীর দশমিনা থেকে আব্দুল্লাহ আল মামুনকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন), সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
মাঠ প্রশাসনে সহকারী কমিশনার (ভূমি) পদটি ভূমি ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ। নামজারি, ভূমি উন্নয়ন কর, সরকারি জমি ব্যবস্থাপনা, ভূমি-সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন দায়িত্ব মাঠপর্যায়ে পালন করেন এসব কর্মকর্তা। ফলে, একসঙ্গে ৩৬ জন সহকারী কমিশনারের বদলির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ভূমি প্রশাসনে দায়িত্বের পুনর্বিন্যাস হলো।
ভূমি মন্ত্রণালয় বলছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।




