logo
Advertisement

রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের সাক্ষাৎ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের সাক্ষাৎ
সাক্ষাৎকালে রুহুল কবির রিজভী, সারাহ কুকসহ অন্যন্যরা। ছবি: বিএনপির সৌজন্যে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানান। এ ছাড়া ২ দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন তারা।

এসময় ব্রিটিশ হাইকমিশনারের সহকারী কেট ওয়ার্ড ও রুহুল কবির রিজভীর পিএস কাজী নজরুল ইসলাম, এপিএস জাহেদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।