logo

এখন টিভির সাংবাদিক মাহমুদ রাকিবকে বাধ্যতামূলক ছুটিতে এসআরএফবির উদ্বেগ

এখন টিভির সাংবাদিক মাহমুদ রাকিবকে বাধ্যতামূলক ছুটিতে এসআরএফবির উদ্বেগ

বাংলাদেশ এসআরএফবি এর সাংগঠনিক সম্পাদক এবং এখন টিভির বিশেষ প্রতিনিধি ও অ্যাসাইনমেন্ট ইনচার্জ মাহমুদ রাকিবকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো ও নিউজরুমে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে শিপিং রিপোর্টার্স ফোরাম।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে এখন টিভি কর্তৃপক্ষ তার বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে, তা অনভিপ্রেত। মতপ্রকাশের কারণে একজন সাংবাদিককে শাস্তিমূলক ব্যবস্থার মুখে ঠেলে দেওয়া গণমাধ্যমের স্বাধীন চর্চার পরিপন্থি বলেও উল্লেখ করা হয়।

এসআরএফবি নেতারা মনে করেন, গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর উচিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা করা। তারা আশা প্রকাশ করেন, এখন টিভি কর্তৃপক্ষ বিষয়টির একটি সম্মানজনক সমাধান করবে।

একই সঙ্গে দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার করে মাহমুদ রাকিবকে কাজে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।