logo

হুইপ হলেন শরীয়তপুরের এমপি নুরুদ্দিন অপু

হুইপ হলেন শরীয়তপুরের এমপি নুরুদ্দিন অপু

ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য ছয় সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন। তালিকায় তৃতীয় স্থানে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর নাম রয়েছে।

নুরুদ্দিন আহাম্মেদ অপু হুইপ হিসেবে নিয়োগ পাওয়া শরীয়তপুরবাসীর জন্য গৌরবজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে স্থানীয়রা। 

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নুরুদ্দিন আহাম্মেদ অপুর নেতৃত্বে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং জাতীয় পর্যায়ে শরীয়তপুরের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে। পাশাপাশি সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সরকারের নীতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন বলেও তারা প্রত্যাশা করেন।