logo

তারেক রহমানকে অভিনন্দন জা‌নালেন ট্রাম্প

তারেক রহমানকে অভিনন্দন জা‌নালেন ট্রাম্প

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর ঐতিহাসিক এই বিজয়ে শুভেচ্ছা ও সফলতা কামনা করেছেন। একইসঙ্গে তাকে পাঠানো শুভেচ্ছা চিঠিতে প্রতিরক্ষা চুক্তির তাগাদাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) তারেক রহমানের কাছে চিঠি পাঠায় হোয়াইট হাউস।

চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ‘ঐতিহাসিক নির্বাচনী জয়’-এর জন্য অভিনন্দন জানিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষ করে ‘পারস্পরিক বাণিজ্য চুক্তি’ বাস্তবায়ন, ইন্দো-প্যাসিফিক কৌশলে সহযোগিতা এবং প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য উচ্চমানের মার্কিন সামরিক সরঞ্জামে প্রবেশাধিকার দেওয়ার প্রসঙ্গটি উল্লেখযোগ্য।

চি‌ঠিতে আরও উল্লেখ করা হয়, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে। পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও শ্রমিকদের উপকারে আসবে। পাশাপাশি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চমানের আমেরিকান সরঞ্জামে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

চিঠিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। এক্ষেত্রে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ আস্থার কথাও জানান ট্রাম্প।