logo

শেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনায় ইউএনও ও ওসি প্রত্যাহার

শেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনায় ইউএনও ও ওসি প্রত্যাহার

শেরপুরের শ্রীবরদী উপজেলায় জামায়াতে ইসলামীর নেতা রেজাউল করিমকে ইট দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনার পর ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

এ ছাড়া ঘটনার বিষয়ে অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি বলেন, শেরপুরে যে ঘটনাটি ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। নির্বাচন কমিশনের আচরণবিধিতে স্পষ্টভাবে বলা আছে, নির্বাচনি প্রচার-প্রচারণা অবশ্যই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিচালিত হতে হবে।

এদিকে এ ঘটনার পর থেকে ঝিনাইগাতী উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাস্তাঘাটে মানুষের চলাচল কম দেখা গেছে। উপজেলা সদরের অধিকাংশ দোকানপাটও বন্ধ রয়েছে।

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবং শেরপুর-৩ আসনে দলটির মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল জানিয়েছেন, নিহত রেজাউল করিমের জানাজা বৃহস্পতিবার বিকেল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।