logo

মেয়ে জাইমাকে নিয়ে সিনেমা দেখতে গেলেন প্রধানমন্ত্রী 

মেয়ে জাইমাকে নিয়ে সিনেমা দেখতে গেলেন প্রধানমন্ত্রী 

মেয়ে জাইমা রহমানকে নিয়ে রাজধানী ধানমন্ডির সীমান্ত সম্ভারে সিনেমা দেখতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার (৩ এপ্রিল) রাতে তিনি তার গুলশানস্থ বাসভবন থেকে বিডিআর সীমান্ত সিনেমা হলে যান। 

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, সীমান্ত সম্ভার সিনেমা হলে কন্যা জাইমা রহমানসহ তারেক রহমান ‘প্রোজেক্ট হেল মেরি’ ছবি দেখেন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ছুটির দিনে বিনোদনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে গিয়েছিলেন। সিনেমাটি ৭টা ১০ শুরু হয়েছে। শেষ হয়েছে ১০টায়।

২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত সাইন্স ফিকশন চলচ্চিত্র 'প্রজেক্ট হেইল মেরি' অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত।

প্রধানমন্ত্রীর আগমনে সিনেমা হল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও সাধারণ দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।