logo

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ
স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহিদ হন নূর হোসেন। কোলাজ ছবি

শহীদ নূর হোসেন দিবস আজ। ১৯৮৭ সালের ১০ নভেম্বর নূর হোসেন স্বৈরাচারবিরোধী মিছিলে অংশগ্রহণকালে পুলিশের গুলিতে নিহত হন। নূর হোসেনের এ আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে আরো বেগবান করে।

দিবসটি পালনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এগুলোর মধ্যে রয়েছে গুলিস্তানের নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও আলোচনা সভা।

স্বৈরশাসকের সব বাধা উপেক্ষা করে ১০ নভেম্বর সকাল থেকেই সচিবালয়ের চারদিকে আন্দোলনকারী ছাত্র-জনতার মিছিল আসতে শুরু করে। তখন তোপখানা রোডের মুখে পুলিশ বক্স পেরিয়ে শুরু হয় নূর হোসেনদের সাহসী মিছিল। সাহসী যুবক উদাম গায়ে লিখেছিল ‘স্বৈরাচার নিপাত যাক—গণতন্ত্র মুক্তি পাক’।