Advertisement

ডেঙ্গুতে এক দিনে আরও ২ মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
ডেঙ্গুতে এক দিনে আরও ২ মৃত্যু
ছবি : সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে ৩০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এই বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৯৫ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

গত এক দিনে চট্টগ্রাম বিভাগে ৬৬ জনসহ বরিশাল বিভাগে ৫৮, খুলনা বিভাগে ৩৮, রংপুর বিভাগে ২৩ এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন করে মোট ২৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩২ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে (১৭ জন)।

এ ছাড়াও উল্লেখিত সময়ে ময়মনসিংহ বিভাগে পাঁচজন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৪, খুলনা বিভাগে ৩, বরিশাল বিভাগে ২ এবং রাজশাহী বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।