জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

জুমার নামাজের পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর নেভি হেডকোয়ার্টার মসজিদে জুমার নামাজ পড়েন তিনি। পরে মসজিদের সামনে শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
এ সময় এক শিশু তারেক রহমানকে প্রশ্ন করেন, আপনি রোজা রাখেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, হ্যাঁ আমি রোজা রাখি।
আরেক শিশু তারেক রহমানকে বলে, আঙ্কেল আমি সব রোজা রাখি। তখন প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ‘ভেরি গুড’।
শিশুদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী সবার সঙ্গে হাত মেলান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।