বৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভার ও স্টোরেজ সিস্টেমে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে নির্দিষ্ট সময়ের জন্য ফুয়েল পাস রেজিস্ট্রেশন সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
বুধবার (৬ মে) মন্ত্রণালয়ের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিআরটিএ সার্ভার ও স্টোরেজ সিস্টেমে মেইনটেনেন্স কাজ চলবে। এ সময়ে ফুয়েল পাস রেজিস্ট্রেশন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সেবার মান উন্নয়ন ও সিস্টেম আরও নির্ভরযোগ্য করার লক্ষ্যেই এই রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করা হয়েছে নোটিশে।
রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে নির্ধারিত সময়ের পর থেকেই সেবা স্বাভাবিকভাবে পুনরায় চালু হবে বলে জানানো হয়েছে।