logo

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। 

রোববার (৫ এপ্রিল) উপদেষ্টার কার্যালয়ে উভয়পক্ষের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এক টেলিগ্রাম পোস্টে ঢাকাস্থ দূতাবাসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। 

টেলিগ্রাম পোস্টে বলা হয়, সাক্ষাৎকালে রুশ সামরিক, বিমান ও নৌ অ্যাটাশে কর্নেল পাভেল ইভাশিনিকভ এবং তার সহকারী লেফটেন্যান্ট-কর্নেল খামিত খালিকভও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ দুই দেশের মধ্যে সামরিক এবং প্রযুক্তিগত সহযোগিতার পাশাপাশি, ইউনিট নং ১-এর আসন্ন কার্যক্রম শুরুর পরিপ্রেক্ষিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তাসহ বিভিন্ন প্রতিরক্ষা ও  নিরাপত্তা দিক নিয়ে আলোচনা করেন।