Advertisement

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

এশিয়া পোস্ট প্রতিবেদক
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়। ছবি: সংগৃহীত

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এ বৈঠক হয়। ম্যানিলায় চলমান আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের সাইড লাইনে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে এ দ্বিপাক্ষিক বৈঠক হয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ রুশ দূতাবাস পৃথকভাবে জানায়, বৈঠককালে উভয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান সহযোগিতা, বিশেষ করে পারমাণবিক জ্বালানি খাত নিয়ে আলোচনা করেন।

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিআ) সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে সংসদীয় সহযোগিতা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সদ্য গঠিত ‘বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপ’-এর প্রশংসা করেন।

উভয়পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি করতে সম্মত হয়েছে বলে জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ উভয় দেশের প্রতিনিধিরা।