logo

চিকিৎসাধীন সংসদ সদস্য রেজুর পাশে প্রধানমন্ত্রীর সহকারী ডা. মনোয়ারুল

চিকিৎসাধীন সংসদ সদস্য রেজুর পাশে প্রধানমন্ত্রীর সহকারী ডা. মনোয়ারুল
চিকিৎসাধীন সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজুর পাশে প্রধানমন্ত্রীর সহকারী ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)। ছবি: সংগৃহীত

রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজুর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী ও ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজকে দেখতে যান তিনি।

এ সময় তার চিকিৎসার অগ্রগতি ও পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজুর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন।

সফরকালীন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), বারডেম শাখার সভাপতি ডা. আমিরুল ইসলাম পাভেলসহ অনেকেই উপস্থিত ছিলেন।