logo
Advertisement

এসএসসি পুনর্নিরীক্ষণে কোন বোর্ডে নতুন কতজন পাস, জিপিএ ৫ পেল কতজন

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
এসএসসি পুনর্নিরীক্ষণে কোন বোর্ডে নতুন কতজন পাস, জিপিএ ৫ পেল কতজন
এসএসসির ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের আনন্দ। পুরোনো ছবি

এসএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণের প্রকাশিত ফল অনুযায়ী ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এই ফল প্রকাশ করে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

পুনর্নিরীক্ষণের ফলাফলে দেখা গেছে— ঢাকা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৩৩৭ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৯০৬ জন। রাজশাহী শিক্ষা বোর্ডে নতুন পাস করেছে ১১১ জন, জিপিএ-৫ বেড়েছে ৭৭টি। কুমিল্লা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৩৩৬ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২০৭ জন। যশোর বোর্ডে ফেল থেকে পাস করেছে ৩৮০ জন, নতুন জিপিএ-৫ পেয়েছে ১৮২ জন। চট্টগ্রাম বোর্ডে নতুন পাস করেছে ১৯০ জন, জিপিএ-৫ বেড়েছে ৮৩ জনের। বরিশাল শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৭৯ জন, নতুন জিপিএ-৫ পেয়েছে ১১২ জন।

সিলেট শিক্ষা বোর্ডে ১৮৬ জন ফেল থেকে পাস করেছে আর ১২১ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৮৬৭ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৭৫ জন। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ১ হাজার ১৮০ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করেছে এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৭৭ জন শিক্ষার্থী।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে দাখিলে পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ২৫৫ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৯৩ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন শিক্ষার্থী এবং ফেল থেকে পাস করেছে মোট ৬৬৪ জন শিক্ষার্থী।

তথ্য মতে, এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের জন্য দেশের মোট ১১টি বোর্ড থেকে আবেদন করেছিল ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী।

গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফলে পাসের হার ছিল ৬২.২৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।