logo

আইডিআরএ চেয়ারম্যানের পদত্যাগ

আইডিআরএ চেয়ারম্যানের পদত্যাগ

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। 

সোমবার (২ মার্চ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

চিঠিতে ব্যক্তিগত কারণে চেয়ারম্যান পদে আর দায়িত্ব পালন করতে পারছেন না বলে উল্লেখ করেন ড. এম আসলাম আলম। একই সঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

আইডিআরএ’র পরামর্শক (মিডিয়া এবং যোগাযোগ) ও মুখপাত্র সাইফুন্নাহার সুমি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে নতুন চেয়ারম্যান নিয়োগ বা ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার বিষয়ে কোনো ঘোষণা আসেনি।

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের সেপ্টেম্বরে সাবেক সিনিয়র সচিব এম আসলাম আলমকে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব দেন।