logo
Advertisement

বাংলাদেশে চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার

এশিয়া পোস্ট ডেস্ক
বাংলাদেশে চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
কোরিয়ান ভিসা। ছবি: ড্রপসাইটফটোস

বাংলাদেশে ভিসা সেন্টার চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। আগামী ২ সেপ্টেম্বর থেকে রাজধানীর বনানীতে এই ভিসা সেন্টার চালু করা হবে। বাংলাদেশি ভিসা আবেদন প্রক্রিয়াকরণের জন্য ভিসা আবেদনের নিয়মেও পরিবর্তন আনা হবে বলে জানিয়েছে ঢাকাস্থ কোরিয়ান দূতাবাস।

Advertisement

দূতাবাসের তথ্য অনুযায়ী, সাধারণ ভিসা ও পাসপোর্ট সংগ্রহের আবদেনগুলো এককভাবে ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে পরিচালনা করা হবে। তবে এই প্রক্রিয়া শুরু হবে বাংলাদেশে ভিসা আবেদন কেন্দ্র খোলার পর। পাশাপাশি কূটনৈতিক নোটের মাধ্যমে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসা সম্পর্কিত পাসপোর্টের জন্য আবেদন গ্রহণ এবং ইস্যু করা অব্যাহত রাখবে দূতাবাস।

কোথায় ভিসা কেন্দ্র

নতুন ‘কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত হবে। কেন্দ্রটির ঠিকানা—২ এফ, বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা-১২১৩।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসা আবেদন কেন্দ্র একটি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম পরিচালনা করবে। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি এবং অ্যাপয়েন্টমেন্ট করার তারিখ সম্পর্কিত বিস্তারিত বৃহস্পতিবার (২৭ আগস্ট) আলাদাভাবে ঘোষণা করা হবে।

যেসব সেবা দূতাবাসেই থাকবে

নতুন ভিসা কেন্দ্র চালু হলেও নোটারাইজেশন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসংক্রান্ত সেবা আগের মতোই দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে পাওয়া যাবে

তবে ভিসা সেন্টার চালুর তারিখ, অপারেটিংয়ের সময়, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি, ভিসা আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথি, ফি এবং ভিসা আবেদন কেন্দ্র পরিচালনা সম্পর্কিত অন্যান্য বিষয় সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানিয়েছে দূতাবাস।

এই অবস্থায় ভিসার জন্য আবেদন করতে প্রস্তুত আবেদনকারীদের ভিসা আবেদন কেন্দ্র সম্পর্কিত ঘোষণাগুলো সাবধানতার সঙ্গে অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশে অবস্থিত দক্ষিণ কোরিয়া দূতাবাস ভিসা আবেদন কেন্দ্র খোলার মাধ্যমে ভিসা আবেদনকারীদের সুবিধা বৃদ্ধি এবং আরও কার্যকর ভিসা সম্পর্কিত সেবা প্রদানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলেও জানিয়েছে দূতাবাস।