আমাদের প্রধানমন্ত্রী সাদামাটা জীবনযাপন করছেন: প্রতিমন্ত্রী নূর

আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের চালচলন আপনারা দেখেন, একেবারে একজন সাধারণ মানুষের মতো সাদামাটা জীবন যাপন করছেন। রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েও তিনি সাধারণ মানুষের মতো প্রোটোকলবিহীন সড়কে চলাফেরা করেন, এমনকি ট্রাফিক জ্যামে বসে থাকেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) পটুয়াখালীর দশমিনা উপজেলার দশমিনা হাইস্কুল মাঠে আয়োজিত স্থানীয়দের সঙ্গে গণ-ইফতার কর্মসূচিতে এসব কথা বলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের সঙ্গে গণ-ইফতার কর্মসূচিতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।