logo

দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত আজ 

দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত আজ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা অংশ নিতে পারবেন কি না, এ বিষয়ে রোববার (১৮ জানুয়ারি) সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানায়, অপেক্ষাধীন আবেদনগুলোর প্রায় সবই দ্বৈত নাগরিত্ব নিয়ে। দ্বৈত নাগরিকত্ব বিষয়ে আবেদনের এখনো কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। রোববার দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সিদ্ধান্ত দেবে কমিশন।

আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হবে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর পর্যন্ত মোট ৩৫টি আপিলের শুনানি গ্রহণ করা হবে। পাশাপাশি আগের দিনগুলোতে অপেক্ষমাণ থাকা আবেদনগুলোরও নিষ্পত্তি করা হবে।

উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।