logo
Advertisement

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: কোলাজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টা ৫১ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়েছে।

শুভেচ্ছাবার্তায় তারেক রহমান লিখেছেন, ‘ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। জন্মদিনে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সুস্বাস্থ্য ও উদ্যমের সঙ্গে ভারতীয় জনগণের প্রতি আপনার সেবা ও নিরলস কর্মযজ্ঞ চলুক; এই কামনা করি।’

উল্লেখ্য, বৃহস্পতিবার নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন। ১৯৫০ সালের আজকের দিনে গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন তিনি।