Advertisement

নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ-উল-আজীম

এশিয়া পোস্ট নিউজ
নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ-উল-আজীম
রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজীম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজীম।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

উপসচিব এম জে আরিফ বেগ সই করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুযায়ী রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজীমকে আগামী ২৩ জুলাই বিকেলে ভাইস এডমিরাল পদে পদোন্নতি দেওয়া হবে। এরপর একই দিন থেকে ২০২৯ সালের ২২ জুলাই বিকেল পর্যন্ত তিন বছরের জন্য তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ২০২৩ সালের ২৪ জুলাই দেশের ১৭তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার তিন বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ জুলাই।

মেয়াদ শেষ হওয়ার আগে বৃহস্পতিবার সেনা সদর দপ্তরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।