logo

ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন: স্বাস্থ্যমন্ত্রী

ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (১ জুন) ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের মায়েদের সঙ্গে আমরা কথা বলছি এবং খুঁজে দেখছি অপরাধটা কোথায় হয়েছে।

তিনি বলেন, বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেলসহ সংশ্লিষ্টদের নিয়ে সভা করা হবে। দেখা হচ্ছে, আইনগতভাবে কোনো অপরাধ হয়েছে কি না।

হামের প্রাদুর্ভাব কমে আসছে উল্লেখ করে তিনি বলেন, আসলে মৃত্যুর সংখ্যা কমে এসেছে। আমরা সবশেষ যে ভ্যাকসিন দিয়েছি, তার কার্যকারিতা পেতে আরও ১৫ দিন থেকে ১ মাস সময় লাগবে।