logo

দুপুর থেকে ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

দুপুর থেকে ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ছবি : সংগৃহীত

অবৈধ গ্যাস সংযোগের কারণে সঞ্চালন লাইনে সৃষ্ট লিকেজ (ছিদ্র) মেরামতের জন্য আজ শনিবার (১৮ জুলাই) দেশের বেশ কিছু এলাকায় টানা ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিরগঞ্জ, রায়পুরা ও নরসিংদী এলাকায় তিতাস গ্যাসের ১৪ ইঞ্চি ব্যাসের প্রধান সঞ্চালন পাইপলাইনে অবৈধ গ্যাস সংযোগের ফলে একটি ঝুঁকিপূর্ণ লিকেজ তৈরি হয়েছে। সেই লিকেজের জরুরি মেরামত কাজের জন্যই মূলত এই সিদ্ধান্ত। এই সংস্কার কাজের কারণে আশুগঞ্জ থেকে নরসিংদী অভিমুখে গ্যাস সরবরাহ আজ শনিবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত একটানা ১০ ঘণ্টা সম্পূর্ণ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে তিতাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সাময়িক এই বন্ধের সময়ে গ্রাহকদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখে বিকল্প সঞ্চালন লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ যতটা সম্ভব স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।