logo

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন টেলিযোগাযোগ মন্ত্রী

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন টেলিযোগাযোগ মন্ত্রী

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যুদ্ধাহতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

শুক্রবার (২৪ এপ্রিল) ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে গিয়ে তিনি আহতদের সঙ্গে দেখা করেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, হাসপাতালে তিনি সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতদের চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন। তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহত যোদ্ধাদের ও হাসপাতাল কর্তৃপক্ষকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন। 

 এ ছাড়াও তিনি আহতদের জন্য ব্যক্তিগত তহবিল হতে এক লাখ থাই বাথ প্রদান করেন।