আজ রাজধানীর আবহাওয়া দুপুর পর্যন্ত যেমন থাকবে

রাজধানী ঢাকায় আজ শুক্রবার (২০ মার্চ) দুপুর পর্যন্ত কেমন আবহাওয়া থাকবে সে সম্পর্কে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিন সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ সময় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিমি বাতাসসহ অস্থায়ীভাবে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
এদিন সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এবং সূর্যোদয় ভোর ৬টা ৩ মিনিটে।