logo

৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১৪১৬ জন

৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১৪১৬ জন
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ১ হাজার ৪১৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

Advertisement

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ২০ ডিসেম্বর সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে হবে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করতে হবে।

কেউ নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগ দিতে সম্মত নন ধরে নিয়ে তার নিয়োগপত্র বাতিল করা হবে।

নিয়োগ পরবর্তী কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো রকম বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংমোশন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সরংক্ষণ করে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন